সাড়ম্বরে উদযাপিত হলো কলকাতা ময়ূর ললিত ড্যান্স একাডেমির বার্ষিক নৃত্যানুষ্ঠান
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):- গত ৫ ই জুন শুক্রবার সন্ধ্যায় জয় হিন্দ অডিটোরিয়ামে পরিবেশিত হলো প্রখ্যাত নৃত্য গুরু কেলুচরন মহাপাত্রর জন্ম শতবর্ষে কলকাতা ময়ূর ললিত ডান্স একাডেমির বিশেষ বার্ষিক নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে ছিল নমন, পরিবেশনায় ছিলো কলকাতা ময়ূর ললিত ড্যান্স একাডেমির শিশুশিল্পীবৃন্দ।নমন এর পর অনুচিন্তনম এর প্রথম পর্যায়ে পরিবেশিত হয় কবি কালিদাস রচিত শ্যামাঙ্গী দেবী সরস্বতী স্তোত্র, তারপর ওড়িশি নৃত্যের ভঙ্গির সমাহার বটু নৃত্য , বসন্ত রাগ ও একাতালিতে আধারিত বসন্ত পল্লবী । এই পর্যায়ে সকল নৃত্য কল্পনায় ছিলেন গুরু কেলুচরন মহাপাত্র। এই পর্যায়ে নজর কাড়ে, সিদ্ধি, শিবাঙ্গিনী, শ্রীনিতা এবং শ্রুতকীর্তি।
পরবর্তী নিবেদন ছিলো দেবমিত্রা সেনগুপ্তর একক পরিবেশনায় গীতগোবিন্দের পদ প্রিয়ে চারুশীলে, এই অভিনয় পর্যায়ে দেবমিত্রার অভিব্যক্তি সকলকে মুগ্ধ করে, তারপর পরিবেশিত হয় কলকাতা ময়ূর ললিত ড্যান্স একাডেমির এবারের নৃত্যনাট্য - ষড়রিপু .. ডান্স অফ দি desires ।বিষয় ভাবনা চিন্তাশ্রী দেবঘোষ, নাট্য কল্পনা শীর্ষা ব্যানার্জীর। ভাষ্য এবং সংস্কৃত স্তোত্র পাঠে ছিলেন অধ্যাপক সুরজিত ব্যানার্জী এবং ইংলিশ ভাষ্য রচনা ও পাঠে ছিলেন শীর্ষা ব্যানার্জী। ময়ূর ললিত এর আগামী শিল্পীদের নিজস্ব ভাবনায় ষড়রিপু সেজে উঠেছে, গুরুজীর প্রতি এই প্রজন্মের শ্রদ্ধার্ঘ্য ষড়রিপু। দেবমিত্রার তত্ত্বাবধানে "অনুচিন্তনম" দর্শকদের কাছে আলাদা রূপ পায়। অনুচিন্তনমে, গুরুজির বিশেষ সৃষ্টি জয়দেব রচিত ললিত লবঙ্গ লতা, শ্রীকৃষ্ণ এবং গোপীদের বর্ণনায় একটি সংস্কৃত এবং একটি ওড়িয়া গীত নাচন্তি রঙ্গে শ্রীহরি পরিবেশিত হলো, তারপর বিলাহারি পল্লবী,বর্ষার বর্ণনায় মুখরিত হয়ে ওঠে শিল্পীরা। এরপরের উপস্থাপনা ছিলো দশl বতার, গীতগোবিন্দ আধারিত এই পদ বিষ্ণুর দশ অবতারের বর্ণনা. এই পর্যায়ে উল্লেখযোগ্য শিল্পীরা ছিলেন রোহিনী যাদব, অম্বিকা রায়.অদিতি বসু এবং প্রজ্ঞা সেন। শেষ দুটি নিবেদন উপস্থাপন করেন দেবমিত্রা সেনগুপ্ত ও সাথিবৃন্দ। পরিবেশনায় গীতগোবিন্দ আধারিতা সখী হে এবং খামবাজ পল্লবীতে ভালো লাগে স্নিগ্ধা, অর্চিতা, আহেলিকে।পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্র রচিত অসংখ্য নৃত্য পদের কিছু মুহূর্ত তুলে ধরা হয় দর্শকদের সামনে । কলকাতা ময়ূর ললিত ড্যান্স একাডেমির কর্ণধার দেবমিত্রা সেনগুপ্ত বলেন গুরুজীকে চিন্তা করে আমাদের শ্রদ্ধা নিবেদন করলাম, এই বছর গুরুজীর শতবার্ষিকী পালন করছি আমরা, ইতিমধ্যে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতি অলোকা কানুনগো র কর্মশালা আয়োজন করেছি আমরা , আরও করবো আগামী দিনে।ওনার ভাবনাকে জীবিত রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং সেই ভাবনা কে পাথেয় করেই সেই ছন্দে নিজস্ব নতুন সৃষ্টি করা আমাদের লক্ষ্য হয়ে উঠবে।
Comments
Post a Comment