কুনালের বিরুদ্ধে বেশ নরম অভিষেক - এ যেন অভিষেকের নতুন রুপ!

সন্তু চ্যাটার্জী (কলকাতা):- প্রশ্ন উঠেছে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিসে করে দিল্লি গেছেন? সেই টাকা কে দিয়েছে? সূত্র মাধ্যমে প্রকাশ পেয়েছে তিনি চার্টার্ড ফ্লাইটে দিল্লি গেছেন। দিল্লি যাওয়ার ক্ষেত্রে তাঁর ‘বাহন’ কী ছিল? অর্থাৎ কীসে দিল্লি গিয়েছেন অভিষেক? তা নিয়ে খোঁচা দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়। কেবল ঋতব্রতই নন, এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষও। সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের টাকায় অভিষেক চার্টার্ড ফ্লাইটে গেলে তিনি সমর্থন করেন না। আর এই নিয়েই বিস্তর চর্চা। দিল্লিতেও এই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিষেককে। জবাবে অভিষেক বললেন,  “যাঁরা বলছেন, আমি কীসে আসছি, কীসে যাচ্ছি, কোথা থেকে নামছি, তাঁরা যদি লিখিত দিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমিক ক্লাসে যাবেন। আমার পাশে কেউ বসে, এটা আমার সঙ্গে অনেকবার হয়েছে। আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহকর্মী, উনি যদি আমার বিরুদ্ধে বলেন, আমি ওনার বিরুদ্ধে বলব না।”  সাম্প্রতিক প্রেক্ষাপটে তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, চার্টার্ড বিমান পর্ব নতুন মাত্রা যোগ করেছে। এই বিতর্কের উৎসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতপন্থীরা ইতিমধ্যেই তৃণমূলের অ্যাকাউন্টের তদন্ত দাবি করেছেন। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যেই গত ১২ জুন তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছিলেন অরূপ বিশ্বাস। যদিও সেই চিঠি গৃহীত হয়নি। কারণ অরূপের অবস্থান নিয়ে তৃণমূলের অন্দরে ধন্দ তৈরি হতেই তাঁকে সরিয়ে গত ৫ জুনই কোষাধ্যক্ষ করা হয় শুভাশিস চক্রবর্তীকে। এই পরিস্থিতি ঋতব্রতরা ফের এই অ্যাকাউন্টের তদন্ত দাবি জানিয়েছেন। আর সেক্ষেত্রে বলতে গিয়ে ঋতব্রত বলেন, “এই যে টাকা…ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট …হয়তো এই টাকা থেকেই খরচ হচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের বিধায়করা বিধাননগরে অভিযোগ দায়ের করেছি।” এতদিন অভিষেকের কথা ছিল খুবই ধারালো। এবার কুনাল ঘোষ সম্পর্কে তার বক্তব্য বেশ নরম।

Comments

Popular posts from this blog

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients