গ্রেফতার জাহাঙ্গীর পত্নী -পুলিশের বিরুদ্ধে আন্দোলন ওদের শেষ

 সন্তু চ্যাটার্জী (কলকাতা):-দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানা এলাকায় উত্তেজনা ছড়ানো ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। আজ গোপন সূত্রে খবর পেয়ে জাহাঙ্গীর শেখের স্ত্রী সারিকা বিবিকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, জুলপিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। স্বামীকে থানা থেকে জোর করে ছাড়ানোর ষড়যন্ত্র এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল এই সারিকা বিবির বিরুদ্ধে। আগেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। ফলতায় ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক-সহ একাধিক ধারায় নতুন করে মামলা রুজু করে ফলতা থানার পুলিশ। তারই ভিত্তিতে আজ জালে সারিকা বিবি।

Comments

Popular posts from this blog

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients