বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলো গোবরডাঙ্গা নাবিক নাট্যম
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ই জুন ২০২৬ শুক্রবার গোবরডাঙ্গা নাবিক নাট্যমের এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হয়। অনুষ্ঠানের সূচনায় নাট্য পরিচালক জীবন অধিকারী পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে এক সচেতনতামূলক বক্তব্য রাখেন। জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
এদিন শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ৫০টি চারা গাছ প্রদান করা হয় ও এলাকার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করে করে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয়। নাবিক নাট্যমের সভাপতি শ্রাবণী সাহা বলেন, পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখতে প্রত্যেক নাগরিকের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। নাবিক নাট্যমের প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার সাহা বলেন ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন, বেশি করে গাছ লাগানো এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারই হতে পারে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার অন্যতম উপায়। এই দিন এই কর্মকাণ্ডের সম্পূর্ণ দায়িত্বে ছিলেন শর্মিষ্ঠা সাধুখা, অশোক বিশ্বাস, সৌরজ্যোতি অধিকারী, আকাশ বাইন এবং দলের অন্যান্য সদস্য ও সদস্যরা। অনুষ্ঠানের শেষে সকলকে পরিবেশবান্ধব জীবনযাপনের শপথ গ্রহণ করানো হয়। দিবসটি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Comments
Post a Comment