*কেলুচরণ মহাপাত্র ও গিরিজা দেবী স্মরণে ‘ধাত্রী ২০২৬’*
সন্তু চ্যাটার্জী (কলকাতা):- ভারতীয় শাস্ত্রীয় নৃত্য , সঙ্গীত এবং সংস্কৃতির অন্যতম দুই কিংবদন্তি ব্যক্তিত্ব গুরু কেলুচরণ মহাপাত্র এবং গিরিজা দেবীর স্মরণে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ধাত্রী ২০২৬’। বর্ণময় এই অনুষ্ঠানে সৃজন ছন্দের ছাত্র ছাত্রী ও নৃত্যশিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করেন।
*সৃজন ছন্দ'র বার্ষিক নিবেদনের* অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভারতীয় ঐতিহ্যবাহী শিল্প, সংস্কৃতি এবং শাস্ত্রীয় সঙ্গীত,নৃত্যের প্রসার ঘটানো এবং আগামী প্রজন্মের কাছে এই সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরা। উত্তম মঞ্চে অনুষ্ঠিত হলো ধাত্রী ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য্য এবং পদ্মবিভূষণ গুরু গিরিজা দেবীর কন্যা ড: সুধা দত্ত।মূল উদ্যোক্তা ও নৃত্য পরিচালক রাজীব ভট্টাচার্য। বিশিষ্ট অতিথিদের বক্তব্যে গুরু কেলুচরণ মহাপাত্র ও গুরু গিরিজা দেবীর অসামান্য অবদানের কথা তুলে ধরা হয় এবং ভারতীয় সংস্কৃতির বিকাশে তাঁদের অবিস্মরণীয় ভূমিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শাস্ত্রীয় নৃত্য, সঙ্গীত এবং সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, ‘ধাত্রী ২০২৬’ শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক-বাহকদের প্রতি সম্মান প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। নারীত্বের গুরুত্বকে তুলে ধরতেই "ধাত্রী ২০২৬"- আয়োজন।এর সঙ্গেই প্রমাণিত হল ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা আজও সমানভাবে অটুট।
Comments
Post a Comment