উত্তর দমদম উত্তর প্রতাপগড় এবং মিলনগড় এলাকার রাস্তা বেহাল অবস্থায় চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীর।
সংবাদ এই সময় (কলকাতা):-উত্তর দমদম এলাকার ১১ নম্বর ওয়ার্ড উত্তর প্রতাপগড় এবং ৪ নং ওয়ার্ড মিলনগড় এলাকার বাসিন্দাদের যাতায়াতের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় এই রাস্তার। এই ভাঙাচোরা রাস্তা হচ্ছে একমাত্র ভরসা উত্তর প্রতাপ গড় এবং মিলনগড়ের বাসিন্দার। রাস্তার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এর পাশাপাশি প্রতিটি প্রাকৃতিক বিপর্যয়ের চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অকর্মা লিসা ঘোষ এবং চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতানা বানু কে শুধুমাত্র ভোটের সময় দেখা গিয়েছে তারপর থেকে আর তার মুখটি দেখা যায়নি জানাযায় এলাকাবাসীর মুখে। কাউন্সিলরদের জানানোর পরেও সেই সমস্যা সমাধানের আশ্বাস মেলেনি। হাসপাতালে কোন অসুস্থ মানুষকে নিয়ে যেতে হলে চরম হয়রানি শিকার হতে হচ্ছে উত্তর প্রতাপগড়ের রোগীর পরিবারকে। এই যন্ত্রণা থেকে কবে পাবে মুক্তি, এই উত্তর প্রতাপগড়ের বাসিন্দারা। তবে রাজ্য সরকারের পরিবর্তন হতেই দীর্ঘ যন্ত্রণা থেকে মুক্তির আশায় নতুন করে বুক বাঁধছেন উত্তর প্রতাপগড় এবং মিলনগড়ের বাসিন্দা।
Comments
Post a Comment