ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন পালিত হল বসিরহাট দক্ষিণ টাকি মন্ডল ৩ এর উদ্যোগে
সন্তু চ্যাটার্জী (টাকি) :- ডঃশ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্ম দিবস পালিত হল বসিরহাট দক্ষিণ টাকি মন্ডল ৩ এর উদ্যোগে চৌরঙ্গী মোরে।
(ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১৯০১ সাল ৬ জুলাই জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় এবং মাথা যোগমায়া দেবীর কাছে থেকে তিনি কিংবদন্তিতুল্য পান্ডিত্য ও ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকার সূত্রে লাভ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার, এবং শিক্ষাবিদ , রাজনৈতিক জীবনে জহরলাল নেহেরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী (বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নামে পরিচিত) হিসাবে দায়িত্ব পালন করেন পরবর্তীকালে কুখ্যাত নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরী দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেছিলেন।)
আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপি সরকার,বাপি হালদার , প্রদীপ বিশ্বাস, শুভ দালাল,সনদ দাস, সুদীপ মন্ডল, গোবিন্দ দাস, বিশ্বজিৎ দাস, অমিত মিত্র, সুমন দাস, সমীর মন্ডল, সহ আরো অনেকেই।
Comments
Post a Comment