আধ্যাত্মিক ও সংবাদ ভিত্তিক "দিব্যবার্তা" র সূচনা
সন্তু চ্যাটার্জী (কলকাতা):- সত্য নিষ্ঠা, সদ্ভাব, পবিত্রতা, সংহতি এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার প্রকাশ পেলেও সঠিকভাবে তা সংবাদ আকারে প্রকাশিত হয় না। সেই লক্ষ্য পূরণের জন্যই রথ যাত্রার দিনে কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে নতুনরূপে শুরু হল একটি সোশ্যাল মিডিয়া " দিব্যবার্তা" অনলাইন চ্যানেলের।"দিব্যবার্তা" র মূল লক্ষ্য হলো সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা, মানবিক মূল্যবোধ ও সমাজের ইতিবাচক দিকগুলোকে মানুষের কাছে তুলে ধরাজানালেন 'দিব্যবার্তা' র সম্পাদক তপন ধর। তিনি বলেন আমরা বিশ্বাস করি, সংবাদ কেবল তথ্য নয়—এটি সমাজকে সচেতন, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। জনগনের অভিজ্ঞতা, পরামর্শ এবং সহযোগিতা নিরপেক্ষ সাংবাদিকতার চেতনা আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি জানান। এদিন এই শুভারম্ভে উপস্থিত ছিলেন অভিনেত্রী, বিধায়ক পাপিয়া অধিকার , স্বামী তন্ত্রদেবানন্দ মহারাজ, সংস্থার আয়োজক ঝুমা রক্ষিত, দেব কুমার পাহাড়ি এবং সমাজসেবী মৌসুমী নায়েক সহ বহু বিশিষ্টজন।
Comments
Post a Comment