ভারত সরকারের জাতীয় উৎসবে হুগলির থিয়েটার শাইন, মঞ্চস্থ হবে 'বন্দে মাতৃকা'

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):- সংস্কৃতি মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা সঙ্গীত নাটক আকাদেমি, নতুন দিল্লি আয়োজন করতে চলেছে *"ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৬"*। মহাকবি কালিদাস জয়ন্তী উপলক্ষে এবং *'বন্দে মাতরম'* গানের ১৫০ বছর পূর্তি স্মরণে এই ঐতিহাসিক উৎসবের আয়োজন করা হয়েছে।আগামী *১৫ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬টা*য় শুরু হতে চলা এই উৎসবের থিম রাখা হয়েছে *“Vande Mataram - The Spirit of Patriotism through Indian Theatre”*। অর্থাৎ ভারতীয় নাটকের মাধ্যমে দেশপ্রেমের চেতনা তুলে ধরা।
উৎসবের মূল ভাবনা *"Bharat Speaks Through Theatre | युवा रंगमंच से राष्ट्र जागरण"*। সারাদেশ থেকে *১৫০টির বেশি নাট্য প্রযোজনা*, *৩৯টির বেশি ভারতীয় ভাষা ও উপভাষা*, *সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল*, *৪০০+ থিয়েটার শিল্পী* এবং *১৫০টির বেশি প্রতিষ্ঠান* এই উৎসবে অংশ নিচ্ছে। ফিজিক্যাল, ডিজিটাল ও গ্লোবাল মিলিয়ে *২০ লক্ষের বেশি দর্শকের* কাছে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। ধ্রুপদী, লোক, ঐতিহ্যবাহী, আধুনিক, পুতুল, মাইম, মিউজিক্যাল ও স্ট্রিট থিয়েটার সহ স্কুল-যুবদল, দিব্যাঙ্গ শিল্পী, ট্রান্সজেন্ডার শিল্পী ও কমিউনিটি থিয়েটার গ্রুপগুলিও অংশ নেবে।*এই ঐতিহাসিক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিখ্যাত নাট্যদল 'থিয়েটার শাইন'-ও অংশগ্রহণ করছে*। তারা তাদের জনপ্রিয় নাটক *'বন্দে মাতৃকা * যা ভারতের প্রথম মহিলা শহীদ ' প্রীতিলতা ওয়াদ্দেদার ' এর জীবন ও আদর্শ অবলম্বনে নির্মিত সেটি মঞ্চস্থ করবে। 'বন্দে মাতরম' গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে নাটকটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।সঙ্গীত নাটক আকাদেমির পক্ষ থেকে সকল রসিক দর্শককে এই উৎসবে *সাদর আমন্ত্রণ* জানানো হয়েছে। *অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত। 
*"EK BHARAT SHRESHTHA BHARAT, VIKSIT BHARAT @2047"*-এর বার্তা নিয়ে সারাদেশে ঐক্য ও স্বাধীনতার চেতনাকে উদযাপন করতেই এই আয়োজন।

Comments

Popular posts from this blog

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা