PSSM বেঙ্গল পক্ষ থেকে অনুষ্ঠিত হল অন্তর প্রবেশ ধ্যান জ্ঞানম

সন্তু চ্যাটার্জী (কলকাতা):- গ্লোবাল অর্গানাইজেশন পিরামিড স্পিরিচুয়াল সোসাইটিজ মুভমেন্ট PSSM এর  বাংলা শাখা PSSM Bengal  এর পক্ষ থেকে ও স্পিরিচুয়াল গ্রোথ ট্রাস্টের সহযোগীতায় দু দিন ব্যাপী ২৫ ও ২৬ শে জুলাই  সল্টলেকের এক ব্যাংকুয়েটে অনুষ্ঠিত হল তাদের তৃতীয় তম বর্ষের অন্তর প্রবেশ ধ্যান জ্ঞানম 3  স্পিরিচুয়াল ও ওয়েলনেস সেশন |  PSSM এর প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় স্বর্গীয় পিতামহ সুভাষ পাত্রি জি সব ঘরে ধ্যান , শাকাহারী ভোজন , মেডিসিন মুক্ত জীবনের মার্গ দর্শন করেছেন |  সেই আদর্শকে পাথেয় করে নানাবিধ আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি ও সামাজিক বিবিধ ক্ষেত্রে নিঃ শুল্ক সেবা প্রদান করেছে স্পিরিচুয়াল গ্রোথ ট্রাস্ট | এদিন  লাইভ মিউজিক মেডিটেশন,  সোল হিলিং,  উইসডম শেয়ারিং,  ইত্যাদি বিভিন্ন পদ্ধতিতে আধ্যাত্মিক সেশন  চলে , দেশ - বিদেশ থেকে আগত গুরুদের পর্যবেক্ষণে। এই সেশনে  USA থেকে পরি পাত্রি ভুবনেশ্বর থেকে  রাধিকা মেহেরোটরা ,সারিকা শারাফ ,  শ্রেয়াংস ডাগা সহ অন্যান্য গুরু রা উপস্থিত ছিলেন । উক্ত কর্মসূচির আয়োজনে সংস্থার পক্ষ থেকে উদ্যোগী হন সংস্থার প্রেসিডেন্ট নির্মলা রুংটা , শিলা সারাফ,  সোনিয়া সুরেখা অর্চনা গোয়েল , শ্বেতা  সিকারিয়া,  উষা বাজরিয়া ,  শ্রদ্ধা জেন  সহ অন্যান্যরা | এই সেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা যোগদান করে |

Comments

Popular posts from this blog

কলামন্ডলম এর আয়োজনে গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই প্রথমবার মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

বাংলার কিংবদন্তী সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রাণী সেনের সঙ্গীত কর্মশালা