২৬ শে জুলাই আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন হল techno india university west bengal এর কনভোকেশন ২০২৬ |
সন্তু চ্যাটার্জী (কলকাতা):- ২৬ শে জুলাই আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন হল techno india university west bengal এর কনভোকেশন ২০২৬ । বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি রূপে উপস্থিত নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ডঃ অশোক কুমার লাহিড়ী সহ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চানসেলর
ও টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান
প্রফেসর ডক্টর গৌতম রায় চৌধুরী , কো -চানসেলার প্রফেসর মানসী রায়চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর মেঘদূত রায়চৌধুরী , প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা | এদিন গ্রেজুয়েট , পোস্ট গ্রেজুয়েট শিক্ষার্থীদের ডিগ্রীর সাথে যারা গোল্ড মেডেলিস্ট ও সিলভার মেডেলিস্ট তাদের মঞ্চে থেকে সম্মান প্রদান করা হয় | প্রতি বছরের ন্যায় এ বছরেও শিক্ষা , স্বাস্থ্য , বিনোদন , ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে দেশকে ও সমাজকে যারা গৌরব এনে দিয়েছেন সেই সব ব্যক্তিত্বদের সাম্মানিক ডি -লিট ডিগ্রি প্রদান করা হয় | এ বছর যারা ডি -লিট পেলেন তাদের মধ্যে পদ্মশ্রী অনুপ জালোটা , পদ্মশ্রী সাবিত্রী চট্টোপাধ্যায় , পদ্মশ্রী রাজকুমার হিরাণী, পদ্মশ্রী শিবশঙ্করী চন্দ্রা শেখরান , পদ্মভূষণ অভিনব বিন্দ্রা , ডঃ শৈলেশ ভি শ্রীখন্ডে , ডঃ নরেশ চন্দ্র মূর্মু , সহ মোট ৯ জনকে এই সম্মান প্রদান করা হয় |
Comments
Post a Comment